নওগাঁর রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। একুশের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি।
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন- উপজেলা প্রশাসন, রাণীনগর থানাপুলিশ, রাণীনগর, উপজেলা বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠন ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। এছাড়া সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন সংগঠন সহ সর্বস্তরের মানুষ। পুষ্পস্তবক অর্পণ শেষে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।
দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে চিত্রাঅংকন ও কবিতা আবৃতি প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয়।