শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

ই-পেপার

অভয়নগরে প্রেমবাগ ইউনিয়ন বিএনপির অফিসে হামলা ও ভাংচুর, থানায় অভিযোগ

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩০ অপরাহ্ণ

যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির অফিসে সন্ত্রাসীরা হামলা ও  ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ। হামলা ও ভাঙচুরের ঘটনায় ৮ জনের নামে ও ১৪/১৫ জন অজ্ঞাত  উল্লেখ করা হয় অভিযোগে। গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) লিখিত অভিযোগ দায়ের করেন ওয়ার্ড বিএনপির সাধারণত সম্পাদক  মোঃ মোশারফ হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, যশোর জেলা টাউন হল ময়দানে  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জনসভা কে সফল করতে স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা গণসংযোগ ও লিফলেট বিতরণ করছিলেন গত সোমবার (১৭ ফেব্রুয়ারি)। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা এসে সেই কর্ম সূূচিতে বাধা দেয় এবং বলেন ১৮ তারিখের জনসভায় কেউ যেনো যোগদান না করে। তাদের এই হুমকি উপেক্ষা করে স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা যশোর জেলা টাউন হল ময়দানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জনসভায় যোগদান করেন। এনিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে নটায় ওয়ার্ড বিএনপির অফিসে হামলা ও ভাঙচুর চালায়। এসময় অফিসে বসে থাকা কয়েকজন নেতাকর্মীক সন্ত্রাসীদের এলোপাথাড়ি আঘাতে  আহত হয়। তাদের চিৎকারে আশেপাশের স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

অভিযোগের সত্যতা স্বীকার করে অভয়নগর থানার অফিসার ইনচার্জ  মো আব্দুল আলিম বলেন প্রেমবাগ ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির অফিসে হামলা ও ভাংচুরের ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের বিষয়ে  তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর