মানিকগঞ্জের দৌলতপুরে বাঘুটিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সস্কারের প্রস্তাবনা বাস্তবায়নের লক্ষ্য উঠান বৈঠক ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বিকেএস উচ্চ বিদ্যালয়ের মাঠে দেশ নায়ক তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। উঠান বৈঠক ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবদিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খান রিতা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য এস এ জিন্নাহ কবির, অ্যাডভোকেট আ,ফ,ম নুরতাজ আলম বাহার প্রমুখ।