বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আধুনিক যন্ত্রপাতির বিকল্প হিসেবে ঘোড়া দিয়ে হাল চাষে ফিরছেন কৃষকরা পাবনা-৩ এ ভোটের প্রস্তুতি সম্পন্ন, ৮৭ কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী মালামাল বান্দরবানে ১৫৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ১১ কেন্দ্রে হেলিকপটারে যাবে নির্বাচনি সরঞ্জাম ময়মনসিংহে নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড না পেয়ে এডিসি অবরুদ্ধ, সাংবাদিকদের বিক্ষোভ ভাঙ্গুড়ায় জামায়াত প্রার্থীর কর্মীকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা টাঙ্গাইল-৬ আসন গনতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দিন এমপি প্রার্থী লাভলু ইসলামের দৃষ্টিতে ভোটের গুরুত্ব এবং কাকে ভোট দেওয়া উচিত – মুফতি মাওলানা: শামীম আহমেদ নাগরপুরে হাতপাখার বিশাল মিছিল অনুষ্ঠিত 

উল্লাপাড়ায় দুই জন আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার 

আমিনুল ইসলাম, উল্লাপাড়া(সিরাজগঞ্জ):
আপডেট সময়: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:০৬ অপরাহ্ণ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তি কে আটক করেছে র‍্যাব ৪ এর সদস্যরা।  সেলিনা মির্জা মুক্তি পলাশডাঙ্গা যুব শিবিরের সর্বাধিনায়ক প্রয়াত সাংসদ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জার মেয়ে ও উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সে ২০২৪ সালে উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়।
জানা যায় শনিবার রাতে সেলিনা মির্জা মুক্তি কে ঢাকা মিরপুর তার বাসায় থেকে র‍্যাব ৪ এর একটি দল আটক করে নিয়ে যায়। পরে ঢাকার পল্লবী থানায় হস্তান্তর করেন। বিষয়টি নিশ্চিত করে পল্লী থানার ডিউটি অফিসার এসআই মোঃ ইব্রাহীম খলীল জানান সেলিনা মির্জা মুক্তি কে আটক করে র‍্যাব থানায় হস্তান্তর করছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অপরদিকে: উল্লাপাড়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক বজলুর রহমান বাপ্পীকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। গতকাল ( ৮ ফেব্রুয়ারী) শনিবার রাতে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বজলুর রহমান বাপ্পী উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের মৃত শামসুল আলমের ছেলে ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক পদে দায়িত্বে ছিলেন। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতে বড়পাঙ্গাসী এলাকায় অভিযান চালিয়ে তাকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করে আজ রোববার (৯ ফেব্রুয়ারী)  তাকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর