রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

হঠাৎ ঘন কুয়াশার চাদরে ঢাকা জনপদ

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:০৯ অপরাহ্ন

ইদানিং দিনের বেলায় ও রাতের প্রথম দিকে একটু করে গরম পড়ছে।আর রাতের শেষ প্রহরে মৃদু শীত অনুভব হচ্ছে।গত কয়েক দিন ধরে সলঙ্গায় হঠাৎ ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পথঘাট ও ফসলের মাঠ।মনে হচ্ছে এ যেন পৌষ মাসের মত ঘন কুয়াশা।শরতের শেষ দিকে এসে এমন ঘন কুয়াশা যেন নতুন করে শীতের আগমনী বার্তা দিচ্ছে।ভোরের  আলো ফোটার আগেই গত ২/৩ দিন ধরে হঠাৎ বাড়তে থাকে ঘন কুয়াশা।কিছু কিছু এলাকায় মাঝরাত হতেই কুয়াশা লক্ষ্য করা যায়।সকালে প্রকৃতির এই রুপ দেখে মনে হয় প্রকৃতিতে যেন বিরাজ করছে পৌষ মাস।সকালে সলঙ্গার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে,একটু দুরে কিছুই যেন দেখা যায় না।চারদিকে শুধুই ঘন কুয়াশায় আচ্ছন্ন।কুয়াশাকে ভেদ করে কেউবা হাঁটতে বেরিয়েছেন রাস্তায়। আবার শ্রমজীবি অনেকেই ছুটছেন কাজের সন্ধানে।উত্তরবঙ্গের প্রবেশপথ সলঙ্গা থানার হাটিকুমরুল রোড গোল চত্বরে প্রায় যানবাহনকেই হেড লাইট জ্বালিয়ে চলতে  দেখা গেছে।অনেকেই বলছেন,অন্যান্য বছরের মাঘের এ সময়ের চেয়ে গত কয়েক দিনের সকালটা আলাদা দেখা যাচ্ছে।মনে হচ্ছে আবার শীত চলে আসছে।শীতের মতই ঘন কুয়াশা।তাই,এবারে এমন ঘন কুয়াশা পড়ার ঘটনা অনেকটাই ভিন্নতা মনে হচ্ছে।

আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর