রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

চৌহালীতে শীতবস্ত্র বিতরণ

চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫, ৯:০৭ অপরাহ্ন
oplus_0

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নের পাথরাইল চরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি)বিকেলে আয়োজিত এ মানবিক উদ্যোগে প্রায় পৌনে ৪শ শীতার্ত পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। বিতরণকৃত শীতবস্ত্রের মধ্যে ছিল কম্বল, বড়দের জন্য হুডি এবং ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের উষ্ণ কাপড়।
১৯৯০ সালের এসএসসি ব্যাচের বন্ধুদের উদ্যোগে প্রতিষ্ঠিত এবং সরকার নিবন্ধিত ৯০ ফাউন্ডেশনের আয়োজনে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন, ৯০ ফাউন্ডেশনের উপদেষ্টা সাখাওয়াত হোসেন বিশ্বাস, মেজর (অব.) জিয়া মাহমুদ খান, সাধারণ সম্পাদক তালহা মাহমুদ শামীম, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক জিনাত নাসরিন সুমনা এবং তরুলতা সংগঠনের মহাসচিব আরজু নাছরিন পনি।
৯০ ফাউন্ডেশনের পিছিয়ে পড়া বন্ধুদের সহযোগিতা করা সহ দেশের জাতীয় দুর্যোগে সাধারণ মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সংগঠনটি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সংগঠনটির উপদেষ্টা মেজর (অব.) জিয়া মাহমুদ খান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর