রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

উল্লাপাড়ায় আগুনে পুড়ে ছাই  আশ্রয়ণ প্রকল্পের ১০ ঘর

আমিনুল ইসলাম, উল্লাপাড়া(সিরাজগঞ্জ):
আপডেট সময়: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৮:২২ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরশহরের এনায়েতপুর গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর আগুনে ভস্মীভূত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। পরে ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহযোগিতায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় তাৎক্ষনিক ভাবে উপজেলা নির্বাহী কমকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও শীত নিবারনের জন্য প্রাথমিক ভাবে কম্বল বিতরণ করেন।
স্থানীয় ও ফায়ার সার্ভিসের তথ্যমতে, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে আশ্রয়ণ প্রকল্পে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ধোঁয়া ও আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায় এবং উল্লাপাড়া ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের টিম ও স্থানীয়দের ২ ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের লিডার সাইফুল ইসলাম বলেন, সন্ধা ৭ টার দিকে স্থায়নীদের ফোন কলের মাধ্যমে জানতে পারি এনায়েতপুর গুচ্ছ গ্রাম আশ্রয়নে আগুন লেগেছে। পরে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ২ ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে প্রাই ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলা নির্বাহী কমকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার ও কম্বল দেওয়া হয়েছে। এছাড়া জেলা প্রশাসকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর