রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আ’লীগের লগি বৈঠা আন্দোলনে নিহতদের স্মরণে উল্লাপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

আমিনুল ইসলাম, উল্লাপাড়া(সিরাজগঞ্জ):
আপডেট সময়: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৬:৫৯ অপরাহ্ন

আওয়ামী লীগের নেতাকর্মীদের লগি-বৈঠার আন্দোলনে নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে উল্লাপাড়া শহীদ মিনার পাদদেশে এ আলোচনার সভার আয়োজন করে পৌর জামায়াত।  পৌর জামায়াতের আমীর মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী। সভায় অন্যান্যের মধ্যে উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ খায়রুল ইসলাম, অফিস সেক্রেটারী আব্দুল বারী, পঞ্চক্রোশী ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ শামীম রেজা, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারী এস এম আল আমিন হোসেন, বড়হর ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ শাহীন আলম, পূর্ণিমাগাঁতী ইউনিয়ন জামায়াতের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা শিবিরের সভাপতি মোঃ মোস্তফা সাদ, কামিল মাদ্রাসা শিবিরের সভাপতি আশিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। গত ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকা সহ সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের লগি-বৈঠার আন্দোলনে বেশ কয়েকজন নেতা-কর্মী নিহত হয়েছিল বলে তাদের স্মরণে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর