রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

সিরাজগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটিকে তাড়াশ প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

গোলাম কিবরিয়া উজ্জ্বল, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি হারুন আর রশিদ খান হাসান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন তাড়াশ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যগণ। রবিবার দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাব হলরুমে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এম ছানোয়ার হোসেন সাজু, সাংগঠনিক সম্পাদক আলহাজ আলী রনি, কোষাধ্যক্ষ গোলাম কিবরিয়া উজ্জল, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক মহররম আলী, কার্যকরী সদস্য মো. আলাউদ্দিন, সম্মানীত সদস্য শাহ আলম প্রমূখ। শুভেচ্ছান্তে এক সংক্ষিপ্ত আলোচনায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন আর রশিদ খান হাসান বলেন, সাংবাদিকগণ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করবেন। নবাগতদের জন্য সংগঠনের দ্বার উন্মুক্ত রাখবেন। নবাগতরা সুযোগ না পেলে মেধার বিকাশ ঘটবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর