রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

উল্লাপাড়ায় উদ্বোধনের ৩ মাস পরেই ধ্বসে পরলো নবনির্মিত বক্স কালভার্ট 

আমিনুল ইসলাম, উল্লাপাড়া(সিরাজগঞ্জ):
আপডেট সময়: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ১২:৪০ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উদ্বোধনের ৩ মাস পরেই ধ্বসে পরলো নবনির্মিত বক্স কালভার্ট । গত ২৮ সেপ্টেম্বর রাতে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের সদাই গ্রামের ফুলজোর নদীর শাখা খালের(নালা) উপর নবনির্মিত বক্স কালভার্টটি ধ্বসে পড়ে । ফলে উভয় পাড়ের ৮ টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষেরর যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন তারা ।নির্মানে সংশ্লিষ্টরা বলছেন কয়েক দিনের ভারি বর্ষণে বক্স কালভার্টের দু’ পাশ ও নীচ থেকে মাটি সরে যাওয়ায় বক্স কালভার্টি ধ্বসে পরেছে । এলাকা বাসী অভিযোগ নিম্ন মানের নির্মান সামগ্রী দিয়ে তৈরি করায় বক্স কালভার্টি ভেঙে পরেছে ।

এ বক্স কালভার্ট ধ্বসে পড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ আবু সায়েদকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন । আজ রবিবার তদন্ত কমিটি ঘটনা স্থলে সরজমিনে তদন্ত করতে গিয়েছেন ।

উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের প্রকল্প থেকে গত ২০২৩-২০২৪ অর্থ বছরে ৩ লাখ টাকা ব্যয়ে ১৮ ফুট লম্বা এবং ১৪ ফুট চওড়া ওই বক্স কালর্ভাটটি নির্মান করা হয়। নির্মান শেষে গত ৩ মাস আগে এই কালর্ভাটটি স্থানীয় লোকজনের চলাচলের জন্য খুলে দেওয়া হয়। কালর্ভাট নির্মান প্রকল্পের সভাপতি ছিলেন উক্ত ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল আলীম।

সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেন, আবু সালে, আরজান আলী, ইসলামাইল হোসেন, আব্দুস সালাম, শেফালী বেগম,  সবুজ আলী ও বেলাল হোসেন অভিযোগ করেছেন, পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ থেকে এই ওয়ার্ডের পাশাপাশি সদাই ও রাঘবড়িয়া গ্রাম সহ ৮ গ্রামের লোকজনের যাতায়াতের সুবিধার্থে গত ২০২৩-২০২৪ অর্থ বছরে সদাই গ্রামের মধ্যে এই কালভার্টটি তৈরি করা হয়। মাত্র ৩ মাস আগে এটির কাজ সম্পন্ন হবার পর জনগণের চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিলের প্রকল্পের প্রথম কিস্তি থেকে এটি নির্মানের জন্য ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এই প্রকল্পের কাজের সভাপতি ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল আলীম। তিনি নির্মাণ কাজে নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় এটি নির্মানের ৩ মাসের মধ্যেই সামান্য বৃষ্টিতে ভেঙে পড়েছে । তারা অবিলম্বে এই বক্স কালভার্টি নতুন করে নির্মানের দাবি জানিয়েছেন ।

এ ব্যাপারে পঞ্চক্রোশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য ও উক্ত প্রকল্পের সভাপতি আব্দুল আলীম তার বিরুদ্ধে আনিত নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে কালভার্ট নির্মানের অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি উন্নতমানের নির্মান সামগ্রী ব্যবহার করেছেন এ কাজে। কিন্তু বেশ কয়েক দিন ধরে প্রবল বৃষ্টির কারণে খালের দুই পাশের মাটি এবং নিচের অংশের মাটি ধ্বসে সরে যাওয়ায় কালভার্টটি ধ্বসে পড়েছে। বর্তমানে খালে অনেক পানি। আগামী দু /এক মাস পরে পানি কমে গেলে তিনি ধ্বসে যাওয়া কালভার্টটি সংস্কারের ব্যবস্থা করবেন।

এ বিষয়ে পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান, ৩ লাখ টাকায় এই জাতীয় কালভার্ট যথাযথভাবে নির্মান করা কখনই সম্ভব নয়। তারপরেও স্থানীয় জনগণের সমস্যা সমাধানে তার সদস্য এটি তৈরি করেছিলেন। নতুন করে কালভার্টটি নির্মান করার দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত জানান বক্স কালভার্ট ধ্বসে পড়ায় একটি ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন । তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর