রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

চৌহালীতে মাধ্যমিক শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মানবন্ধন

চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৬:২৬ অপরাহ্ন

গণহত্যার বিচার বিতর্কিত কারিকুলাম বাতিল, শিক্ষাব্যবস্থা জাতীয়করণ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে সিরাজগঞ্জের চৌহালীতে স্বারকলিপি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার আয়োজনে  উপজেলার চৌহালী সরকারি কলেজ গেটে পাকা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
 আর পি এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, পয়লা বহুমূখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, মিটুয়ানি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গোলাম মোস্তফা,  খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত) মো. ইদ্রিস আলী, চরধীতপুর দাখিল মাদ্রাসার সুপার মাও. মো. মোজাম্মেল হক, খাষকাউলিয়া দক্ষিণ জোতপাড়া মাদ্রাসার সুপার মাও. লুৎফর রহমান, পশ্চিম কোদালিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও. আব্দুল বাতেন সিদ্দিকী, মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম প্রমূখ দাবী দাওয়া তুলে ধরে বক্তব্য দেন ৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন সুম্ভুদিয়া বহুমূখি উচ্চ বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব মূন্সি ৷ মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার শওকত মেহেদী সেতুর কাছে স্বারকলিপি দেয়া হয় ৷
বক্তারা বলেন, সঠিক ভাবে রাষ্ট্র পরিচালনায় ও সমর্থনের কথা জানিয়ে শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে দেয়াসহ বিগত সরকারের নানা কর্মকান্ডের সমালোচনা করেন। তারা বলেন, বেসরকারি স্কুল-মাদ্রাসা সরকারি করলে সরকারের ক্ষতি যাবেনা বরং লাভবান হবেন এবং মেধাবীরা এখানে আসতে উৎসাহিত হবে বলে জানান ৷


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর