রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

চৌহালীতে আট দফা দাবীতে ইউএনও অফিস চত্বরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের চৌহালীতে নানা অনিয়মের প্রতিবাদসহ আট দফা দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়েজনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে চৌহালী এসবিএম কলেজ থেকে  বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীর অংশ গ্রহনে একটি প্রতিবাদি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে প্রায় দেড়ঘন্টাব্যাপী বিভিন্ন শ্লোগান ও প্রতিবাদী অবস্থান শেষে সমাবেশ করা হয়েছে।
এসময় শিক্ষার্থীরা বলেন, দুর্গম চৌহালীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, রেজিট্রেশন, ফর্মফিলাপ বাবদ শিক্ষাবোর্ড কর্তৃক নির্ধারিত মুল্যে কার্যক্রম এবং বিনামূল্যে সনদপত্র দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাব রুম, নোটিশবোর্ড, কম্পিউটার ল্যাব, ক্যান্টিন, কমনরুম এবং নামাজের রুম এর ব্যাবস্থা করা। আওয়ামীলীগ সরকার থাকাকালীন যদি কোনো শিক্ষক বহিষ্কৃত হয়ে থাকে তা পরিপ‚র্ণ ভাবে যাচাই বাছাই করে কোনো ভুল পাওয়া না গেলে তাহলে তাকে পূনর্বহাল করতে হবে এবং কেউ অনিয়ম করে ঊর্ধ্বেতম পদে বসে থাকলে তাকে স্বেচ্ছায় পদত্যাগ করে যথা স্থানে যেতে হবে। প্রতিষ্ঠান উন্নয়নম‚লক কাজের জন্য বরাদ্দ কৃত টাকার স্বচ্ছ হিসাব রাখা সহ প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সেমিস্টার পরীক্ষার ফি যথাসম্ভব কমাতে হবে এবং টাকার বিনিময়ে প্রাকটিক্যাল পরীক্ষার নম্বর দেওয়া বন্ধ করতে হবে। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতা আছে নিবন্ধন কৃত শিক্ষক আসার পুর্বেই বিকল্প ভাবে শিক্ষক স্বল্পতা দুর করতে হবে। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে খুলতে হবে ও বন্ধ করতে হবে এবং স্বচ্ছ রুটিন অনুসারে ক্লাস গুলো পরিচালনা করতে হবে। শিক্ষক মন্ডলীকে বিদ্যালয়ে উপস্থিত থাকে এবং শিক্ষার্থীদের উপস্থিত নিশ্চিত করতে হবে।
এদিকে চৌহালীর ইউএনও (ভারপ্রাপ্ত) শওকত মেহেদী সেতু শিক্ষার্থীদের দাবি গুলো মেনে নেয়ার আশ্বাস দিয়ে ছাত্র-ছাত্রী চলে যায়।
এসময় ফারিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিভিল ২য় বর্ষের ছাত্র আল আমিন, সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ অনার্স ৩য় বর্ষের গণিত বিভাগের ছাত্র আজিজুল হক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ডিগ্রি ২য় বর্ষের ছাত্র সারোয়ার রাব্বি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাস্টার্স সিএসই বিভাগের ছাত্র শহিদুল ইসলাম, চৌহালী সরকারি কলেজের ডিগ্রি ২য় বর্ষের ছাত্র তামিম হোসেন, ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট অফ বাংলাদেশ এর সিভিল ইঞ্জিনিয়ার ১ম বর্ষের রেজাউল করিম, চৌহালী সরকারি কলেজের ইন্টার ২য় বর্ষের ছাত্র মো. নাঈম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু তালহা সহ এলাকার মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নাগরিক অধিকার আদায়ে সচেতনতা ও প্রতিবাদ মিছিলে অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর