রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

রায়গঞ্জে অটোভ্যান চালকের লাশ উদ্ধার 

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৩ জুলাই, ২০২৪, ৬:৪২ অপরাহ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জে কছিম উদ্দিন (৫০) নামের এক অটোভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ জুলাই) সকালে সোনাখাড়া ইউনিয়নের গোতিথা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কছিম উদ্দিন নিমগাছী বিলের পাড় এলাকার শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে গোতিথা এলাকার নিমগাছী থেকে শালিয়াগাড়ী যাওয়ার রাস্তায় পাশের ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী।স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল হতে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিনয় কুমার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কছিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর