রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

চৌহালীতে ১২৭ পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর করে ভূমি-গৃহহীনমুক্ত ঘোষণা

মাহমুদুল হাসান, চৌহালী(সিরাজগঞ্জ): 
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ৫ম পর্যায়ে ২য় ধাপে  ভূমি ও গৃহহীন ১২৭টি পরিবারকে প্রধানমন্ত্রীর ঘর প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে চৌহালী সরকারি কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের সভাপতিত্বে  উপকার ভোগী ১২৭টি পরিবারের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
উপজেলায় অন্যন্য ধাপের ৬৬টি সহ মোট ১৯৩টি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ঘর ও জমি প্রদান করে আপতত চৌহালীকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মো. তাজ উদ্দিন, সদ্য সাবেক চেয়ারম্যান মো. ফারুক হোসেন সরকার, থানা অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্ত (পিপিএম), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হেকমত আলী, খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান আবু সাইদ বিদুৎ, খাষপুখুরিয়া ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম মোল্লা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর