রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

উল্লাপাড়ায় সেলিনা মির্জা মুক্তি চেয়ারম্যান নির্বাচিত

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ১১:১০ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে রেকর্ড ভঙ্গ ভোটে প্রথম নারী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন সেলিনা মির্জা মুক্তি। তিনি তার (মোটর সাইকেল) প্রতীক নিয়ে নির্বাচন করে পেয়েছেন ৮৯০১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নবী নেওয়াজ খান বিনু (হেলিকক্টার মার্কা) নিয়ে নির্বাচন করে পেয়েছেন (চার ভাগের এক ভাগ) মাত্র ২২০২৩ ভোট।৬৬৯৯৫ ভোট বেশি পেয়ে ভোটের মাঠে রেকর্ড গড়েছেন। গতকাল মঙ্গলবার (২১ মে) ভোট গননা শেষে রাতে এই ফলাফল ঘোষণা করেন,উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার সানজিদা খাতুন। নব নির্বাচিত চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তি প্রয়াত এমপি,পলাশ ডাঙ্গা যুব শিবিরের অধিনায়ক আব্দুল লতিফ মির্জার সুযোগ্য কন্যা,আপোষহীন নারী নেত্রী, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ছিলেন।
উল্লেখ্য,এবারে উল্লাপাড়ায় মোট ভোটার ছিল ৪ লাখ ৫০ হাজার এবং মোট ভোট কেন্দ্র ছিল ১৪৪ টি।দু’একটি কেন্দ্রে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অবাধ,সুষ্ঠ,নিরপেক্ষ ও শান্তিপুর্ণ পরিবেশে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর