মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

চৌহালীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
Oplus_131072

‘শিশুর বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জের চৌহালীতে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র‍্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. শামীম জাহিদ তালুকদারের সভাপতিত্বে সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ সেলিম হোসেন, তথ্য আপা তামান্না হক, ব্র্যাকের ম্যানেজার আবু দাউদ, খাষকাউলিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সভায় কন্যাশিশুর অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধ ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ নিয়ে আলোচনা হয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর