মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে চৌহালীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

মাহমুদুল হাসান, চৌহালী(সিরাজগঞ্জ):
আপডেট সময়: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
oplus_0

“ঘরে থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে চৌহালী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান শাকিলের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম এর সঞ্চালনায়  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কায়সার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহ আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইমা সুলতানা রুমি, মেডিকেল অফিসার ডা. মো. মাসুদ, উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) কর্মকর্তা চঞ্চল কুমার মিস্ত্রি, জনস্বাস্থ্য অফিসার রিয়াজ হোসেন, পল্লি উন্নয়ন অফিসার সেলিম,  সমবায় কর্মকর্তা মো. উজ্জ্বল, ইএসডিও প্রতিষ্ঠা প্রকল্পের এফএফ আয়েশা সিদ্দিকী ও হরিদাস ব্রাহ্মণ্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা। আন্তর্জাতিক প্রশমন দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পরিবার ও সমাজ পর্যায় থেকেই প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর