মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

চৌহালীর খাষপুখুরিয়া ইউপিতে ৩৫৬ ভিজিডি উপকারভোগীর মাঝে চাল বিতরণ

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নে ৩৫৬ জন ভিজিডি উপকারভোগীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
রোববার সকালে খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদের কোদালিয়া বাজার কার্যালয় থেকে ভিজিডি কর্মসূচির আওতায় এসব চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, ইউপি সচিব মো. জুয়েল রানা, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মো. রাসেদুল ইসলাম, ইউপি সদস্য নজরুল ইসলাম মকদম, ইউপি সদস্য মো. মজনু মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রতিনিধি মো. আনোয়ারুল ইসলাম রানা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
চাল পেয়ে ভিজিডি উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর