সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চৌহালীতে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত আটোয়ারীতে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন শতবর্ষ পেরোলেও ছাউনি মেলেনি: রোদ-বৃষ্টির সাথে যুদ্ধ করে চলছে রুহিয়া স্টেশনের ২ শত যাত্রী আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ১ম সেমিফাইনালে উল্লাপাড়া তামিম স্পোর্টস একাডেমি বিজয় সাতক্ষীরায় যুব উন্নয়নের প্রশিক্ষক আসাদুজ্জামানের যড়যন্ত্রে নাজেহাল কর্মকর্তা কর্মচারী রুহিয়ায় শিক্ষার মানোন্নয়নে ইউএনও’র মতবিনিময় ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধ, অবৈধ দখলের অভিযোগ ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক পিতা হত্যা

চৌহালীর উমারপুর ইউপিতে নির্বাচনী পথসভা গণসংযোগ  করলেন- হুমায়ন কবির 

মাহমুদুল হাসান, চৌহালী(সিরাজগঞ্জ):
আপডেট সময়: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৪:১২ অপরাহ্ন
oplus_0

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৪নং উমারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিয়ে  নির্বাচনী পথ সভা ও গণসংযোগ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী নতুন প্রজন্মের অহংকার  মো, হুমায়ুন কবির তয়ছের।
 তিনি ইউনিয়ন বাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনায় ৫শতাধিক লোক নিয়ে বাউসা গ্রাম থেকে শুরু করে ইউনিয়নের চরপাচুরিয়া, দত্তকান্দি ছলের বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ পথসভা ও মতবিনিময় করেন।
  হুমায়ুন কবির তয়ছের  বলেন, “দীর্ঘ দিন ধরে এই অঞ্চলের অবহেলিত মানুষের অধিকার, সুখ-দুঃখ ও বিভিন্ন সমস্যার সমাধানের চেষ্টা করেছি। উমারপুরে বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ ঊর্ধ্বতনদের সঙ্গে যোগাযোগ রাখছি। মাননীয় এমপি মহোদয়ের মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণের চেষ্টা করছি। এছাড়াও সরকারের উন্নয়ন কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমি অঙ্গীকারবদ্ধ।  সততা, ন্যায়নীতি ও স্বচ্ছতার সঙ্গে ইউনিয়নবাসীর সেবা করতে চাই।  আসন্ন নির্বাচনে যদি ৪নং উমারপুর ইউনিয়নের মানুষ আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেন, তাহলে এ ধারাবাহিকতা বজায় থাকবে। তিনি আরও বলেন আমি কোন কিছু নিতে আসি নি, অসহায় মানুষদের দিতে আসছি।
স্থানীয়দের দাবি, সৎ, কর্মঠ ও তরুণ নেতৃত্ব হিসেবে  ইউনিয়নবাসীর মধ্যে ইতি মধ্যেই তিনি গ্রহণ যোগ্যতা অর্জন করেছেন। তাই এ ইউনিয়নের সর্বস্তরের জনগন তাকে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে দেখতে চায়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর