সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের চলনবিলের একাংশ এলাকা জুড়ে মিনি কক্সবাজার নামে পরিচিত দর্শনীয় স্থানে স্পাইসি হোটেল এন্ড রেষ্টুরেন্টের শুভ উদ্ভোদন করা হয়েছে। স্পাইসি হোটেলে উন্নত মানের খাবার ও খাবারের মান ভালো হওয়ায় অল্প সময়ের মধ্যে দর্শনার্থীর নজর কেরেছে একজন দর্শনার্থী বলেন।
স্পাইসি হোটেলের পরিচালক ও সেফ মোঃ রাকিবুল আলম রোমান বলেন তিনি দীর্ঘ দিন এ্যারাবিয়ান এক হোটেলে সেফের কাজ করেছেন। তিনি দেশে এসে উধুনিয়ার দর্শনিয় স্থান মিনি কক্সবাজারে একটি স্পাইসি হোটেল এ্যান্ড রেষ্টুরেন্ট উদ্ভোদন করেন এবং সেখানে তিনি নিজেই সেফের কাজ করেন।
স্পাইসি হোটেলে যে সব খাবার পাওয়া যায় তা হলো সাদা ভাত, গরু ও হাসের ভুনা মাংস, ভুনা ডিম, বিরিয়ানি সেই সাথে বিদেশি খাবার যেমন কাবাব, বারগার, মিটস্লাইচ, শোরমা, এ্যারাবিয়ান খেরচা, আল ফাহাম, মেন্দি পিজ্জা সহ আরও অনেক খাবার তিনি নিজেই তৈরি করে থাকেন। তিনি তার স্পাইসি হোটেল এন্ড রেষ্টুরেন্টে দর্শনার্থীদের আমন্ত্রণ জানান।