প্রেসক্লাব সূত্রে জানা যায়, মোঃ শাহ আলম সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য পদের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছিলেন। তার সেই আবেদনের প্রেক্ষিতে এবং সংযুক্ত কাগজপত্র যথাযথভাবে যাচাই-বাছাই শেষে সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতভাবে তাকে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য পদ প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে তাকে এই সদস্যপদ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়। সংশ্লিষ্ট পত্রের নির্দেশনা অনুযায়ী, চিঠি প্রাপ্তির পর থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের সম্মানিত সদস্য হিসেবে গণ্য হয়েছেন।
দৈনিক আইনবার্তার সিরাজগঞ্জ প্রতিনিধি মো: শাহ আলম, ঐতিহ্যবাহী এই সংগঠনের সদস্য পদ লাভ করায় সিরাজগঞ্জ জেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীদের কাছে চির কৃতজ্ঞ এবং শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,সুশীল সমাজ এবং শুভানুধায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন। নতুন সদস্য হওয়ার সংবাদ পেয়ে শুভানুধ্যায়ীগণ শাহ আলম কে, মোবাইল ফোনে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। সহকর্মীরা আশা প্রকাশ করেছেন, তার এই অর্জনের ফলে বস্তুনিষ্ঠ ও সৎ সাংবাদিকতায় আরও এক ধাপ এগিয়ে যাবেন শাহ আলম। তিনি সিরাজগঞ্জের গণমাধ্যমে আরও সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবেন।