শনিবার (১৫ আগস্ট) বিকেলে দেবোত্তর দলীয় কার্যালয়ে আটঘরিয়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আটঘরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আতাউর রহমান রানার সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. মনোয়ার হোসেন আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন তুষার, উপজেলা বিএনপির সদস্য আশরাফুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল বারেক,
মাছপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ মন্ডল, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, মাছপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিলন,
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান উজ্জ্বল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজন আলী এবং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল করিম।
সদস্য সচিব মো. মনোয়ার হোসেন আলম বলেন, “মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক সংগ্রামকে ধারণ করে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যেে আতাউর রহমান রানা মরহুমা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা তুলে ধরেন। তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার আত্নার শান্তি কামনা করেন।
এ সময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আছিম উদ্দিন, পৌর কৃষক দলের আহ্বায়ক বিএম বাবুল হোসেন, পৌর যুব দলের আহ্বায়ক আনারুল ইসলাম, বিএনপি নেতা নাজমুল, তারেক মনি, রাজু, আজিম, জিকলুসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতান্ত্রিক আন্দোলন এবং দেশের রাজনীতিতে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন। পরে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।