[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আটঘরিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে পাবনার আটঘরিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে দেবোত্তর দলীয় কার্যালয়ে আটঘরিয়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আটঘরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আতাউর রহমান রানার সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. মনোয়ার হোসেন আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন তুষার, উপজেলা বিএনপির সদস্য আশরাফুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল বারেক,
মাছপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ মন্ডল, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, মাছপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিলন,
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান উজ্জ্বল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজন আলী এবং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল করিম।
সদস্য সচিব মো. মনোয়ার হোসেন আলম বলেন, “মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক সংগ্রামকে ধারণ করে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যেে আতাউর রহমান রানা মরহুমা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা তুলে ধরেন। তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার আত্নার শান্তি কামনা করেন।
এ সময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক  আছিম উদ্দিন, পৌর কৃষক দলের  আহ্বায়ক বিএম বাবুল হোসেন, পৌর যুব দলের আহ্বায়ক আনারুল ইসলাম, বিএনপি নেতা নাজমুল, তারেক  মনি, রাজু, আজিম, জিকলুসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতান্ত্রিক আন্দোলন এবং দেশের রাজনীতিতে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন। পরে মরহুমা  বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।