শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৯:০৯ অপরাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে।গতকাল সকাল ১০টায় সংগঠনের কার্যালয়ে ইউনিটির সকল সদস্যের উপস্থিতিতে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, সভাপতি পদে রফিকুল ইসলাম মন্টু (দৈনিক জনতা) এবং সাংগঠনিক সম্পাদক পদে সুলতান মাহমুদ (রাজধানী টিভি)।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে সোহেল রানা (নয়া দিগন্ত) ও কে.এম আল আমিন (বাংলাদেশ সমাচার)  প্রতিদ্বন্দ্বিতা করেন।এ পদে সংগঠনের সদস্যদের সরাসরি ব্যালট ভোট অনুষ্ঠিত হয়।ভোট গণনা শেষে ৯ ভোট পেয়ে কে.এম আল আমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।একই সঙ্গে সাংবাদিকতার নীতি,বস্তুনিষ্ঠতা ও পেশাগত দায়িত্বশীলতা বজায় রেখে এলাকার মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
নবনির্বাচিতরা বলেন,সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়, সমাজের অসংগতি তুলে ধরা,মানুষের অধিকার ও সমস্যার কথা তুলে ধরা এবং জনকল্যাণে ভূমিকা রাখাও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।সেই লক্ষ্যেই সলঙ্গা রিপোর্টার্স ইউনিটকে আরও কার্যকর ও ঐক্যবদ্ধ সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয়সহ  সংগঠনের সকল সদস্যের পারস্পরিক সহযোগীতা ও ঐক্যই আগামী দিনের পথচলার মূল শক্তি বলে জানান। পেশাগত ঐক্য বজায় রেখে এলাকার মানুষের কথা গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের স্বার্থ ও মর্যাদা রক্ষায়ও কাজ করবেন তারা।
এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সকল সদস্যের সহযোগীতা কামনা করেন এবং আগামী দিনে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করেন।
নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং সলঙ্গা অঞ্চলের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের চিত্র গণমাধ্যমে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন নির্বাচিতরা ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর