মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গার হলি চাইল্ড স্কুলের ঈর্ষণীয় সাফল্য গোপালপুরে এসএসসি ও সমমানে ৩০ শতাংশের নিচে পাস সাত শিক্ষাপ্রতিষ্ঠানে ৩০০ কোটির অর্থনীতির ভারুয়াখালীকে সিটি কর্পোরেশনে দেখতে চায় এলাকাবাসী: এমপির সুপারিশে মন্ত্রীর দপ্তরে স্মারকলিপি গোপালপুরে হেমনগরে মাদক, জঙ্গিবাদ ও কিশোর গ্যাং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা সৌদি আরবে আগুনে মৃত্যু; পরিচয় মিলেছে নওগাঁর ১৩ জনের গুণগত শিক্ষায় এগিয়ে রুহিয়ার ব্রাইট স্টার, এসএসসিতে চমক সদ্য ঘোষিত এসএসসির ফলাফলে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ঐর্শনীয় সাফল্য  আটোয়ারীর খাল খনন কর্মসূচি বাস্তবায়নে প্রধানমন্ত্রী সন্তুষ্ট, প্রশংসিত হয়েছেন ইউএনও

সদ্য ঘোষিত এসএসসির ফলাফলে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ঐর্শনীয় সাফল্য 

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৪:২২ অপরাহ্ন

সদ্য প্রকাশিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ঐতিহ্যবাহী সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।রায়গঞ্জ উপজেলার সার্বিক ফলাফলে বিদ্যালয়টি দ্বিতীয় স্থান অর্জন করে নিজেদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে।
জানা যায়,২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় থেকে ১৮৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।এর মধ্যে ১০৭ জন পাশ করেছে এবং ১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ+) অর্জন করেছে। পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ৮০ জন। বিদ্যালয়টির মোট পাসের হার ৫৭ দশমিক ২২ শতাংশ।
ফলাফল প্রকাশের পর বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।নানা চ্যালেঞ্জের মধ্যেও এমন ফলাফল অর্জনকে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফসল হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা করছেন বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও স্থানীয়রা।
এদিকে,রায়গঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার ফলাফলে প্রথম স্থান অর্জন করেছে ধানগাড়া উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি থেকে ২০০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪৫ জন পাশ করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ২৫ জন।
এছাড়া সলঙ্গা পাইলট বালিকা বিদ্যালয় থেকে ১৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১০২ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৩ জন। চান্দাইকোনা উচ্চ বিদ্যালয়ে ১৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৮ জন পাশ করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ১১ জন। ভুইয়াগাতী উচ্চ বিদ্যালয়ে ৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ জন পাশ করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ১০ জন।
সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের এমন সাফল্যে বিদ্যালয়জুড়ে এখন উৎসবের আমেজ চলছে। শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও স্থানীয়দের প্রত্যাশা,আগামী দিনগুলোতেও সাফল্যের এই ধারা অব্যাহত রেখে আরও ভালো ফলাফল উপহার দেবে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর