রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মাদক ,চাঁদাবাজ,দুর্নীতি ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি-এস এ জিন্নাহ কবির এম, পি গোপালপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ ৫ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ মুন রুহিয়ার টাঙ্গন ব্যারেজে অবৈধ বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী  চলনবিলে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে,পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা অনলাইন জুয়া ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আত্রাইয়ে প্রবাসী মিলনের ব্যতিক্রমী উদ্যোগ সিরাজগঞ্জ “শহীদ মডেল ” স্কুলে Faber Castell আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গোপালপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ চৌহালীর খাসপুকুরিয়া ইউপিতে গ্রাম পুলিশ আব্দুস সালামের শেষ কর্মদিবস

চৌহালীতে খাষপুখুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আবারও দোয়া ও সমর্থন প্রত্যাশী মিজানুর রহমান

মাহমুদুল হাসান, চৌহালী(সিরাজগঞ্জ):
আপডেট সময়: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:৫০ অপরাহ্ন
Oplus_131072

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৬নং খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আবারও প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন বারবার নির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ মো. মিজানুর রহমান।
দীর্ঘদিন ধরে তিনি জনসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। একজন দক্ষ সংগঠক ও সালিশকারক হিসেবে তিনি এলাকায় সুনাম অর্জন করেছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন।
নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, রাস্তা-ঘাট, গ্রাম ও পাড়া-মহল্লায় গণসংযোগ, মতবিনিময় সভা এবং উঠান বৈঠক শুরু হয়েছে। সমর্থকরা তার পক্ষে ভোট প্রার্থনা ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রবীণ ও শিক্ষিত প্রার্থী হিসেবে সাধারণ ভোটারদের মাঝেও তাকে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
মো. মিজানুর রহমান বলেন, “আমি দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের সঙ্গে যুক্ত থেকে এ অঞ্চলের অবহেলিত মানুষের অধিকার, সুখ-দুঃখ ও নানা সমস্যার কথা তুলে ধরার চেষ্টা করেছি। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে সাধারণ মানুষের খুব কাছে যাওয়ার সুযোগ হয়েছে। আগামী দিনেও জনগণের প্রতিনিধি হয়ে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে খাষপুখুরিয়া ইউনিয়নবাসীর সেবা করতে চাই। আমার বাবা মরহুম ওসমান গনি আজীবন মানুষের পাশে থেকে সেবা করেছেন। তারই আদর্শ ও অনুপ্রেরণায় আমি জনসেবার কাজে নিয়োজিত রয়েছি।”
তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হলে ৬নং খাষপুখুরিয়া ইউনিয়নকে একটি আধুনিক, ডিজিটাল, সন্ত্রাস ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। সরকারি সব সুযোগ-সুবিধা যেন স্বচ্ছতার সঙ্গে প্রতিটি নাগরিকের দোরগোড়ায় পৌঁছে যায়, সেটিই হবে আমার প্রধান লক্ষ্য। এ জন্য আমি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন কামনা করছি।”
এলাকার স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, মো. মিজানুর রহমান বাবলু একজন শিক্ষানুরাগী, কর্মঠ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ। গুণীজন, প্রবীণ, কৃষক, শ্রমিক, জেলে, শিক্ষক ও শিক্ষার্থীদের কাছেও তিনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত। বিশেষ করে তরুণ সমাজ তাকে এলাকার ইতিবাচক পরিবর্তনের প্রতীক হিসেবে দেখছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর