রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মাদক ,চাঁদাবাজ,দুর্নীতি ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি-এস এ জিন্নাহ কবির এম, পি গোপালপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ ৫ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ মুন রুহিয়ার টাঙ্গন ব্যারেজে অবৈধ বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী  চলনবিলে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে,পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা অনলাইন জুয়া ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আত্রাইয়ে প্রবাসী মিলনের ব্যতিক্রমী উদ্যোগ সিরাজগঞ্জ “শহীদ মডেল ” স্কুলে Faber Castell আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গোপালপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ চৌহালীর খাসপুকুরিয়া ইউপিতে গ্রাম পুলিশ আব্দুস সালামের শেষ কর্মদিবস

সলঙ্গার সাংবাদিক সাহেদ আলীর অশ্রুসিক্ত পরিবেশে দাফন সম্পন্ন

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৪:১২ অপরাহ্ন

সলঙ্গার সাংবাদিক অঙ্গনের সুপরিচিত মুখ,সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও তিন দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনকারী সিনিয়র সাংবাদিক সাহেদ আলী আর নেই। বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় এনায়েতপুর খাজা ইউনুস আলী  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি….. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
সাহেদ আলীর মৃত্যুতে সলঙ্গাসহ পুরো সাংবাদিক সমাজে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দীর্ঘ ৩০ বছরের সাংবাদিকতা জীবনে তিনি স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় বিভিন্ন দৈনিকে সততা,নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশন করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিলেন।সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক অবস্থানের কারণে তিনি সহকর্মীদের কাছে ছিলেন একজন শ্রদ্ধেয় ও অনুকরণীয় ব্যক্তিত্ব।
সাংবাদিকতার পাশাপাশি তিনি ছিলেন, সফল মৎস্য ব্যবসায়ী এবং কৃষি আন্দোলনের একজন অগ্রপথিক ও বিজ্ঞানমনস্ক সমাজকর্মী।বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও মানবসেবামূলক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি সমাজের উন্নয়ন ও মানবকল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন।সমাজের পিছিয়ে পড়া,অসহায় ও হতদরিদ্র মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানো ছিল তার জীবনের অন্যতম বৈশিষ্ট্য।
মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই ছেলে, আত্মীয়-স্বজন,অসংখ্য শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি, স্থানীয় জনপ্রতিনিধি,সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
বুধবার বাদ আসর আগরপুর ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।পরে আগরপুর দরগাহ কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নিয়ে প্রিয় এই সাংবাদিককে শেষ বিদায় জানান। তার মৃত্যুতে সলঙ্গার সাংবাদিক সমাজ একজন অভিজ্ঞ, সৎ ও নিবেদিতপ্রাণ সহকর্মীকে হারালো যার শূন্যতা দীর্ঘদিন অনুভূত হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর