শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ সবুজ কানন স্কুল এন্ড কলেজে জুলাই গণঅভ্যুথান দিবস ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১০:১০ অপরাহ্ন

জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”  প্রতিপাদ্য শ্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদা ৫  জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  হয়েছে।
বুধবার (, ০৫ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১১ টায় পৌর শহরের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ সবুজ কানন স্কুল এন্ড কলেজে,  ৫  জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬  সিরাজগঞ্জ সবুজ কানন স্কুল এন্ড কলেজের আয়োজনে উক্ত অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত ও  গীতাপাঠের মধ্যে দিয়ে এবং  নিহত ও আহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।  আলোচনা সভা অনুষ্ঠানে  সবুজ কানন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত   অধ্যক্ষ মোঃ মাসুদ আলম,  এর সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জুলাই গণঅভ্যুত্থান দিবসের উপর দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও অত্র বিদ্যালয়
অভিভাবক সদস্য  মোঃ ময়নুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ ময়নুল ইসলাম বলেন,জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় চেতনা, সাহস ও আত্মত্যাগের এক অনন্য ইতিহাস। এই আন্দোলনের শহীদ ও আহতদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের প্রকৃত ইতিহাস, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশপ্রেমের শিক্ষা পৌঁছে দিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমন আয়োজন অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। তিনি বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে।”
 জুলাই আমাদের চেতনা, আমাদের অনুপ্রেরণা। আজকে এই সিরাজগঞ্জ সবুজ কানন স্কুল এন্ড কলেজে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।  অত্যান্ত খুবই গুরুত্বপূর্ণ সুন্দর  এ আয়োজন।  প্রতিযোগিতায় শিশুদের রং তুলিতে জুলাইয়ের চিত্র ফুটে উঠেছে। জুলাইকে ধারণ করে তা আজকের চিত্রাঙ্কনের মাধ্যমে ফুটে উঠেছে। পরবর্তী প্রজন্ম এর মাধ্যমে অনেক কিছু জানতে পারবে।জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  থেকে বক্তব্য রাখেন
সবুজ কানন স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান ( প্রভাতী শাখা)  মোঃ এনামুল কবীর,  শিক্ষক প্রতিনিধি মোঃ ইমান আলী, কাউসার হাবিব, নূরনবী, এবং  এছাড়াও আরো উপস্থিত ছিলেন সবুজ কানন স্কুল এন্ড কলেজের হিসাব রক্ষক মোঃ খাদেমুল ইসলাম সহ শিক্ষক / শিক্ষিকা ও ছাত্র -ছাত্রীবৃন্দ, প্রিনট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে  ৩৬ জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত  করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর