শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় কস্টিক সোডা-তেলে তৈরি হচ্ছিল দুধ, ভ্রাম্যমান আদালতে বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড পাবনার সংবাদপত্র ও সাংবাদিকতার অন্যতম বাতিঘর শফিউর রহমান খানেক আজ ২৫তম মৃত্যুবার্ষিকী- এবিএম ফজলুর রহমান আটোয়ারী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল শিক্ষকের  এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ রাণীনগরে  প্রাথমিক বিদ্যালয়ে মেরামত কাজের আগেই ভুয়া ভাউচার দিয়ে বরাদ্দের টাকা উত্তোলন চৌহালীতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ, বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম

পাবনায় নবাগত পুলিশ সুপার আবু আশ্রফ এর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১১:২২ অপরাহ্ন

পাবনা জেলার নবাগত পুলিশ সুপার জনাব আবু আশ্রাফ আনুষ্ঠানিকভাবে জেলার দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) তিনি পাবনা জেলায় যোগদান উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান বিদায়ী পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ।‌ পরে নবাগত পুলিশ সুপার আবু আশ্রাফ পাবনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের সদস্য এবং ফোর্সদের সঙ্গে পরিচিত হন। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে পাবনা জেলার পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) সাদিক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার লাবিব আব্দুল্লাহসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, পুলিশ সদস্য এবং সিভিল স্টাফবৃন্দসহ আরও অনেকে। নবাগত পুলিশ সুপারের যোগদানের মাধ্যমে পাবনা জেলা পুলিশের কার্যক্রমে নতুন নেতৃত্বের সূচনা হলো। জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর