পাবনা জেলার নবাগত পুলিশ সুপার জনাব আবু আশ্রাফ আনুষ্ঠানিকভাবে জেলার দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) তিনি পাবনা জেলায় যোগদান উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান বিদায়ী পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ। পরে নবাগত পুলিশ সুপার আবু আশ্রাফ পাবনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের সদস্য এবং ফোর্সদের সঙ্গে পরিচিত হন। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে পাবনা জেলার পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) সাদিক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার লাবিব আব্দুল্লাহসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, পুলিশ সদস্য এবং সিভিল স্টাফবৃন্দসহ আরও অনেকে। নবাগত পুলিশ সুপারের যোগদানের মাধ্যমে পাবনা জেলা পুলিশের কার্যক্রমে নতুন নেতৃত্বের সূচনা হলো। জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]
পাবনায় নবাগত পুলিশ সুপার আবু আশ্রফ এর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬