শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় কস্টিক সোডা-তেলে তৈরি হচ্ছিল দুধ, ভ্রাম্যমান আদালতে বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড পাবনার সংবাদপত্র ও সাংবাদিকতার অন্যতম বাতিঘর শফিউর রহমান খানেক আজ ২৫তম মৃত্যুবার্ষিকী- এবিএম ফজলুর রহমান আটোয়ারী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল শিক্ষকের  এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ রাণীনগরে  প্রাথমিক বিদ্যালয়ে মেরামত কাজের আগেই ভুয়া ভাউচার দিয়ে বরাদ্দের টাকা উত্তোলন চৌহালীতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ, বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম

রুহিয়ায় ফ্যামিলি কার্ড প্রকল্পের নিয়োগ পরীক্ষা ৪ আগস্ট

দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

রুহিয়ায় ফ্যামিলি কার্ড প্রকল্পের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা আগামী ৪ আগস্ট (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে পরীক্ষার ভেন্যু হিসেবে রুহিয়াকে নির্ধারণ করায় আবেদনকারী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।গত ২৭ জুলাই বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে “রুহিয়ায় ফ্যামিলি কার্ড প্রকল্পের নিয়োগ পরীক্ষা আয়োজনের দাবি” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে রুহিয়ার বেকার যুবক, অভিভাবক ও সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপজেলার উপকারভোগীদের সুবিধার্থে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা রুহিয়ায় আয়োজনের দাবি জানান। এরই ধারাবাহিকতায় উপজেলা সমাজসেবা অফিসার (অ:দা:) সারোয়ার মুর্শিদ আহমেদ স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, আগামী ৪ আগস্ট সকাল ৯টা ৩০ মিনিটে ১ নম্বর রুহিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ফ্যামিলি কার্ড প্রকল্পের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। খবরটি প্রকাশের পর রুহিয়াজুড়ে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। পরীক্ষার্থী সাব্বির হোসেন বলেন, “রুহিয়ায় পরীক্ষা হওয়ায় আমরা খুবই আনন্দিত। এতে আমাদের সময় ও যাতায়াত ব্যয় দুটোই কমবে।” ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও রুহিয়ার স্থানীয় বাসিন্দা মকবুল হোসেন বলেন, “রুহিয়ায় পরীক্ষার আয়োজনের জন্য আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলাম। তারা আমাদের দাবির প্রতি ইতিবাচক সাড়া দিয়েছেন। আশা করছি ভবিষ্যতেও রুহিয়া উপজেলার মানুষ পূর্ণাঙ্গ প্রশাসনিক সুবিধা পাবে।” উপজেলা সমাজসেবা অফিসার (অ:দা:) সারোয়ার মুর্শিদ আহমেদ  জানান, রুহিয়া উপজেলার আবেদনকারীর সংখ্যা ৫০০-এর বেশি। সারাদিনব্যাপী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পরীক্ষা নেওয়া হবে। তিনি পরীক্ষার্থীদের সঙ্গে স্মার্টফোন নিয়ে আসার অনুরোধ জানান। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক পরীক্ষাটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রুহিয়া উপজেলার সর্বস্তরের নাগরিকের সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর