শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

সিরাজগঞ্জ জজকোর্ট গেট হতে কড়িতলা পর্যন্ত নিজ উদ্যোগে দৃষ্টি নন্দন ফুলগাছ নিজহাতে রোপন করলেন হাজী মো: আব্দুস সাত্তার

শাহ আলম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৮:৪০ অপরাহ্ন

করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ,  এই প্রতিপাদ্য কে সামনে রেখে, সিরাজগঞ্জ জেলা শহরের প্রবেশদ্বার  জজ কোর্ট গেট হতে,  বাজার স্টেশন কড়িতলা রাস্তার আইল্যান্ডে  হাফ কিলোমিটার পর্যন্ত দৃষ্টি নন্দন বিভিন্ন প্রজাতির ফুল গাছ নিজ হাতে নিজ অর্থায়নে এই বৃক্ষ রোপন  কর্মসূচি পালন করলেন মানবতার ফেরিওয়ালা,সমাজ সেবক,বিশিষ্ট ব্যবসায়ি,হাজী মোঃ আব্দুস সাত্তার।  তিনি তার  প্রতিক্রিয়ায় বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী  তারেক রহমান এর ঘোষিত সারা বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে  আমার নিজ উদ্যোগে এই কর্মসূচি পালন করছি।  সিরাজগঞ্জ পৌর শহরের বিভিন্ন উল্লেখযোগ্য স্থানে, প্রধান প্রধান সড়ক গুলোতে, মসজিদ মাদ্রাসা, মন্দির, কবরস্থান,  শ্মশান ঘাটে এবং পৌরবাসীর  মাঝে বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করে চলেছেন হাজী মো: আব্দুস সাত্তার।   এ ছাড়াও পৌর শহর কে,  পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং  আধুনিক ও  সবুজ বনায়নে রূপান্তরিত করতে তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন। আব্দুস সাত্তারের নেতৃত্বে প্রতিদিন
১৭০ জন স্বেচ্ছাসেবী কর্মী শহরের অলিগলি  পরিষ্কার  করে দেন এবং হ্যান্ড মাইক দিয়ে মহল্লাবাসীদের কে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখার মেসেজ পৌছে দিয়ে যাচ্ছেন।  এছাড়াও  কর্মসূচি,মাদক মুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখা, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ করা,  অসহায় ও অনাথ শিক্ষার্থীদের মাঝে  শিক্ষা উপকরণ বিতরণ, গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, যাকাত ফান্ডে মুক্ত হস্তে দান করা, শীত মৌসুমে শীত বস্ত্র বিতরণ,  মসজিদ, মন্দির, ও  মাদ্রাসায়, যথাসাধ্য সহযোগিতা করে চলেছেন মানবতার ফেরিওয়ালা হাজী  মো: আব্দুস সাত্তার। উনার এই মহ্তি কাজে খুশি মহল্লাবাসী। উনার এই মহ্তি কাজে উদ্বুদ্ধ হয়ে, দেশের বিভিন্ন জেলায় হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন এর আদলে পরিষ্কার   পরিচ্ছন্ন এবং মানবিক কাজের প্রচলন  শুরু হয়েছে। তিনি তার ভালো কাজের জন্য সিরাজগঞ্জ জেলা বাসীর হৃদয়ে অনন্তকাল বেঁচে থাকবেন, এমনটাই প্রত্যাশা করেন সুশীল সমাজের ব্যক্তিবর্গ ।  আসুন আমরা সবাই প্রতিদিন  অন্তত একটি করে ভালো কাজ করি, সুখী  সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখি। আমাদের নিজেদের বাড়ির ফাঁকা জায়গায় বৃক্ষরোপণ করে  পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর