শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

চৌহালীতে কৃষকের ঘরে আগুন পুড়ে মারা গেল গরু

মাহমুদুল হাসান, চৌহালী(সিরাজগঞ্জ):
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৭:০৩ অপরাহ্ন
oplus_0

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতবাড়ির একটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় একটি গরুরও মৃত্যু হয়েছে। অপর একটি গরুর শরীর পুরে গেছে।
বুধবার গভীর রাতে উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের কৃষক সোলেমান মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং সরকারি সহায়তার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ হেকমত আলী, খাষকাউলিয়া ইউপি সচিব মো, হাফিজুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়দের ভাষ্য, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে একটি ঘর ও একটি গরু পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলের উদ্দেশে রওনা হলেও রাস্তা সংকীর্ণ হওয়ায় তাদের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
ক্ষতিগ্রস্ত কৃষক সোলেমান মিয়া জানান, অগ্নিকাণ্ডে তার প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নাগরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। তবে রাস্তা অত্যন্ত সরু এবং রাস্তার দুই পাশে গাছের নিচু ডালপালা থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পরে সদস্যরা হেঁটে গিয়ে দেখেন, স্থানীয়রা ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছেন।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুল আমিন ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ১৬ হাজার টাকা, দুই বান্ডিল ঢেউটিন, শুকনো খাবার ও কম্বল প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর