বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি অনুমোদন- সভাপতি আমজাদ ও সম্পাদক রাসেল

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের ৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।রবিবার সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপন ও সদস্য সচিব শাহীন রেজার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।অনুমোদিত কমিটির তালিকা জেলা যুবদলের দপ্তর সম্পাদক মাসুম রেজা মুসার ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
অনুমোদিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান আমজাদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাসেল মাহমুদ।সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আনিছুর রহমান।
এ ছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক ইলিয়াস,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম শ্যামল,সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও মোতালেব হোসেন শুভ এবং ১নং সদস্য কে. এম আল আমিন।
দলীয় সূত্রে জানা যায়,নবনির্বাচিত সভাপতি মেহেদী হাসান আমজাদ দীর্ঘদিন ধরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।তিনি হাটিকুমরুল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, সহ-সভাপতি ও সলঙ্গা থানা ছাত্রদলের সাবেক সদস্য ছিলেন।এ ছাড়াও হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক এবং সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বও পালন করছেন।
অন্যদিকে সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ হাটিকুমরুল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক,সলঙ্গা থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দলীয় নেতাকর্মীদের ভাষ্য,নবগঠিত কমিটির নেতারা দীর্ঘদিন ধরে সংগঠনের কার্যক্রম ও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচীতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।তাদের নেতৃত্বে হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।
এদিকে নতুন কমিটি অনুমোদনের খবরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তারা নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর