বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

সিরাজগঞ্জ পৌর কর্মচারী ইউনিয়নের নব-নির্বাচিতদের  শপথ গ্রহণ অনুষ্ঠিত

মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
Oplus_131072

উৎসব ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো সিরাজগঞ্জ পৌরসভার নবনির্বাচিত পৌর কর্মচারী ইউনিয়নের দ্বি- বার্ষিক সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণের শপথ গ্রহণ অনুষ্ঠান।  সিরাজগঞ্জ পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই শপথ গ্রহণ অনুষ্ঠান প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। সিরাজগঞ্জ পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা এস এম শাহ আলম এর উপস্থাপনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক শাহাদাত হুসেইন। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, স্যানিটারি পরিদর্শক ও নিরাপদ খাদ্য পরিদর্শক কাওসার আক্তার দেওয়ান রোজি, পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা  ডা: এ,কে,এম,ফরহাদ হোসাইন, সাবেক পৌরসভা এক্সেন নূরনবী, শহর পরিকল্পনাবিদ মোঃ আনিসুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা মো: ওয়ারেছ  কবির,প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাসুদ রানা,  পৌরসভা পৌর কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ আব্দুল হান্নান প্রমুখ। এরপর প্রধান অতিথি কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এ সময় উপস্থিত পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রধান অতিথি পৌর প্রশাসক  শাহাদাত হুসেইন মহোদয় কে ফুলেল শুভেচছা উপহার দেন। প্রধান অতিথি বক্তব্যে বলেন, শুধু শপথ বাক্য পাঠ করলেই চলবে না,  সবার নিজ নিজ দায়িত্ব যথাযথ পালনে সচেষ্ট থাকতে হবে।  সিরাজগঞ্জ পৌরসভা কর্মচারী ইউনিয়নের দ্বি বার্ষিক সাধারণ নির্বাচন ২০২৬ ইং এর নবনির্বাচিত প্রতিনিধিগণ  হচ্ছেন, সভাপতি মো: আব্দুল লতিফ, সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো: আল আমিন শেখ, সহ সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক  মো : মারুফুর রহমান, অর্থ সম্পাদক কে এম নুরুল হক, দপ্তর সম্পাদক মো:  নাসিম  পারভেজ, এবং প্রচার সম্পাদক মো: আব্দুস সালাম উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করেন। সবশেষে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর