মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

সলঙ্গায় যুবদলের আংশিক কমিটি অনুমোদন 

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৪:৫৭ অপরাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গা থানার ৩টি ইউনিয়নের যুবদলের আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গতকাল সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপন ও সদস্য সচিব শাহীন রেজার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়।
নবগঠিত কমিটিতে সলঙ্গা ইউনিয়ন যুবদলের দায়িত্ব প্রাপ্তরা হলেন,ফরিদুল ইসলাম ফরিদ (সভাপতি),তারিফ মাহমুদ (সা:সম্পাদক),এস.কে ফিরোজ (সাংগঠনিক),হাটিকুমরুল ইউনিয়ন যুবদলে জুলাই যোদ্ধা মেহেদী হাসান আমজাদ (সভাপতি),রাসেল আহমেদ (সা: সম্পাদক),আনিসুর (সংগঠনিক),১নং সদস্য কে.এম আল আমিন এবং রামকৃষ্ণপুর ইউনিয়ন যুবদলে আ: মালেক(সভাপতি),আশরাফুল (সা: সম্পাদক) ও রবিউল ইসলাম (সাংগঠনিক) হিসেবে দায়িত্বপ্রাপ্ত হলেন।তারা দীর্ঘদিন ধরে সংগঠনের রাজনীতিতে সক্রিয় এবং রাজপথের আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণকারী নেতা হিসেবে পরিচিত।দলের নেতাকর্মীদের প্রত্যাশা,তাদের নেতৃত্বে ৩টি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
এদিকে নতুন কমিটি অনুমোদনকে স্বাগত জানিয়ে স্থানীয় নেতাকর্মীরা সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর