রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ সদর উপজেলা ভবন উদ্বোধন, কৃষি সরঞ্জাম ও স্কুলে খেলার সামগ্রী বিতরণ করলেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

শাহ আলম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৯:০২ অপরাহ্ন
Oplus_131072

 সিরাজগঞ্জ সদর উপজেলার নবনির্মিত উপজেলা প্রশাসনিক ভবন (সম্প্রসারিত)  হলরুম এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় মন্ত্রী  বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়  জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু মহোদয়। এরপর সদর উপজেলা হলরুমে উপজেলার প্রান্তিক কৃষক/ কৃষাণীদের মাঝে  সেলাই মেশিন, টিউবয়েল, স্প্রে মেশিন,  বিভিন্ন স্কুলে  খেলাধুলার জন্য ফুটবল,  ক্রিকেট ব্যাট, এবং উঁচু নিচু ব্রেঞ্চ বিতরণ করেন। উপজেলা ভবন উদ্বোধন এবং প্রান্তিক কৃষক / কৃষাণীদের মাঝে কৃষি সরঞ্জাম বিতরণ  এবং বিভিন্ন স্কুলে খেলাধুলার সরঞ্জাম বিতরণী অনুষ্ঠান কে ঘিরে  সকাল থেকে সিরাজগঞ্জ সদর উপজেলা চত্বর ছিল  উৎসব মুখর  পরিবেশ।  প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মহোদয় বলেন, প্রান্তিক গ্রাম পর্যায়ে নারীদের উদ্যোক্তা তৈরি করতে সেলাই মেশিন ভূমিকা রাখবে।  স্কুলে ছেলে মেয়েদের শারীরিক সুস্থতা রাখতে  খেলাধুলা ভূমিকা রাখবে  এবং মাদক মুক্ত সমাজ গঠন ও মোবাইল আসক্তি থেকে কিছুটা দূরে রাখা যাবে। সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মামুন খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন  এর শুভ উদ্বোধন করেন  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়  জননেতা ইকবাল হাসান মাহমুদ  মহোদয় । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম( বার), এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস  প্রমুখ। এ সময় সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার  বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রান্তিক  কৃষক/ কৃষাণী এবং সদর উপজেলার বিভিন্ন  স্কুলের শিক্ষক/ শিক্ষিকাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের  নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।  সঞ্চালনায় ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার( ভূমি)  মো: নজমু খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর