রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার এর শুভ উদ্বোধন

শাহ আলম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৯:৩৮ অপরাহ্ন
Oplus_131072

 সিরাজগঞ্জে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার।  দেশীয় পণ্য  কিনে হই ধন্য, এই প্রতিপাদ্যকে সামনে রেখে  তাঁত শিল্প অধ্যুষিত জেলা সিরাজগঞ্জে উদ্বোধন করা হলো  আধুনিক মানের  তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার। এই উদ্বোধন কে কেন্দ্র করে সিরাজগঞ্জে ছিল সাজ সাজ রব। বিএনপি নেতা কর্মীদের পদচারণায় মুখরিত ছিল পুরো জেলা শহর। বস্ত্র  ও পাঠ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব  শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সিরাজগঞ্জ এর কৃতি সন্তান জননেতা ইকবাল হাসান মাহমুদ এমপি মহোদয়।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলম এমপি মহোদয়,। এ সময় উপস্থিত ছিলেন  সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম। সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম  সানতু বিপিএম. বার.। সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ  ছাইদুর  রহমান বাচ্চু প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, তাঁতি ভাই ও বোনেরা  এবং সাধারণ জনগণের একাংশ উদ্বোধনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন।  প্রধান অতিথি উনার বক্তব্যে বলেন, একসময় তাঁত শিল্পে সমৃদ্ধ ছিল সিরাজগঞ্জ জেলা, কিন্তু বিভিন্ন প্রতিকূল পরিবেশে তা এখন বিলুপ্তির পথে। এখান থেকে একসময় তৈরি হতো উৎকৃষ্ট ও উন্নত  মানের  জামদানি, সিল্ক, কাতান, বেনারসি,  লুঙ্গি ও গামছা,। এগুলো দেশ বিদেশে রপ্তানি হতো। এখনো আছে তবে এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে সরকারি সাহায্য সহযোগিতা প্রয়োজন। এই চিন্তা চেতনার প্রতি  লক্ষ্য রেখে
মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
শনিবার ১৮ জুলাই ২০২৬ সিরাজগঞ্জে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার।  দেশীয় পণ্য  কিনে হই ধন্য, এই প্রতিপাদ্যকে সামনে রেখে  তাঁত শিল্প অধ্যুষিত জেলা সিরাজগঞ্জে উদ্বোধন করা হলো  আধুনিক মানের  তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার। এই উদ্বোধন কে কেন্দ্র করে সিরাজগঞ্জে ছিল সাজ সাজ রব। বিএনপি নেতা কর্মীদের পদচারণায় মুখরিত ছিল পুরো জেলা শহর। বস্ত্র  ও পাঠ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব  শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সিরাজগঞ্জ এর কৃতি সন্তান জননেতা ইকবাল হাসান মাহমুদ এমপি মহোদয়।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলম এমপি মহোদয়,। এ সময় উপস্থিত ছিলেন  সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম। সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম  সানতু বিপিএম. বার.। সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ  ছাইদুর  রহমান বাচ্চু প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, তাঁতি ভাই ও বোনেরা  এবং সাধারণ জনগণের একাংশ উদ্বোধনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন।  প্রধান অতিথি উনার বক্তব্যে বলেন, একসময় তাঁত শিল্পে সমৃদ্ধ ছিল সিরাজগঞ্জ জেলা, কিন্তু বিভিন্ন প্রতিকূল পরিবেশে তা এখন বিলুপ্তির পথে। এখান থেকে একসময় তৈরি হতো উৎকৃষ্ট ও উন্নত  মানের  জামদানি, সিল্ক, কাতান, বেনারসি,  লুঙ্গি ও গামছা,। এগুলো দেশ বিদেশে রপ্তানি হতো। এখনো আছে তবে এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে সরকারি সাহায্য সহযোগিতা প্রয়োজন। এই চিন্তা চেতনার প্রতি  লক্ষ্য রেখে
সিরাজগঞ্জের প্রান্তিক জনপদে তাঁত শিল্পের যে সমস্ত নারী পুরুষ কর্মরত রয়েছেন, তাদের কে প্রশিক্ষণ দিয়ে সফল উদ্যোক্তা করে গড়ে তোলার জন্য, আজকের এই আধুনিক মানের  তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং  সচিব মহোদয় গণ। এই ট্রেনিং সেন্টারের ফলে ঝিমিয়ে পড়া তাঁত শিল্প আবার জেগে উঠবে এবং  উন্নত মানের  তৈরি করা তাঁতি কাপড়, দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করতে সক্ষম হবে বলে মনে করেন  সম্মানিত অতিথিবৃন্দ।সিরাজগঞ্জের তাঁত পল্লীর মধ্যে রয়েছে সিরাজগঞ্জ সদর, শাহজাদপুর, বেলকুচি, তামাই,এনায়েতপুর, সোহাগপুর, বেজগতি, কাজিপুর, রায়গঞ্জের পাঙ্গাসী, ধানগড়া,উল্লাপাড়া, এখনো উৎকৃষ্ট মানের কাপড় তৈরিতে বিখ্যাত। এই শিল্পকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় সব ধরনের  সুযোগ সুবিধা  দেওয়া হবে এবং ব্যাংক লোনেরও  ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী মহোদয়। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ কে আরো উন্নত ও সমৃদ্ধ  করতে শিল্প কারখানা স্থাপন, বেকার জনগোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা মনোভাব  করে গড়ে তুলতে পারলে সুখী সুন্দর সিরাজগঞ্জ বিনির্মাণ সম্ভব হবে।  উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও  মঙ্গল  কামনা করে সমাবেশ সমাপ্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর