বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা

মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১০:২২ অপরাহ্ন
Oplus_131072

এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জুলাই২০২৬) দুপুর ১টা ৩০ মিনিটের সময়  এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
 সিরাজগঞ্জে আজকের এইচএসসি  পরীক্ষা শেষে ছাত্র-ছাত্রীরা   শহরের বড়পুল এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে । মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক, বিশেষ করে এসএস রোড হয়ে বাজার স্টেশন এলাকায় গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে। মিছিলে বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা বাজার স্টেশন চত্বরে এক অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন এবং তাদের দাবি আদায়ে সোচ্চার হন।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য ও সংহতি প্রকাশ করেন বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
এছাড়াও সিরাজগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নিয়ে সংহতি জানান। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর