বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

চৌহালীতে কোদালিয়া কমিউনিটি ক্লিনিকের রাস্তার বেহাল-দশা

মাহমুদুল হাসান, চৌহালী(সিরাজগঞ্জ):
আপডেট সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নের কোদালিয়া গ্রামে এইচবিবি সড়কের বকর মিয়ার বাড়ি থেকে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত প্রায় ৫০০ মিটার কাঁচা রাস্তার বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এছাড়া শান্তির মোড় থেকে লিয়াকত মেম্বারের বাড়ি সংলগ্ন কাঠের সাঁকো পর্যন্ত প্রায় ২০০ মিটার নতুন রাস্তা নির্মাণ জরুরি হয়ে পরেছে।  সামান্য বৃষ্টিতেই কাদায় পিচ্ছিল হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তাটি। শিক্ষার্থীদের পাঠদান সচলে তারা রাস্তাটি পাকা দেখতে চান।
স্থানীয় বাসিন্দা ডা. আঃ আজিজ বলেন, রাস্তাটি পাকা হলে শিক্ষার্থী, শিক্ষক, রোগী, কৃষক ও ব্যবসায়ীদের যাতায়াত সহজ হবে এবং কৃষিপণ্য পরিবহনও নির্বিঘ্ন হবে। কমিউনিটি ক্লিনিকের রাস্তার চিত্র তুলে ধরা হলো।
কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী আমিনা খাতুন জানান, রাস্তার বেহাল অবস্থার কারণে রোগী ও স্বাস্থ্যকর্মীদের নিয়মিত যাতায়াতে চরম ভোগান্তি হচ্ছে। তিনি দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানান।
স্থানীয় বাসিন্দা আলহাজ মো. মজিবর রহমান বলেন, কোদালিয়া খালের ওপর একটি পাইলিং সেতুসহ রাস্তার প্রয়োজন কারণ এলাকা বাসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. মাহফুজুর রহমান বলেন, এই সড়ক দিয়ে হাসপাতাল, মসজিদ, স্কুল ও ঘনবসতিপূর্ণ এলাকার মানুষ চলাচল করেন। তাই স্থায়ীভাবে রাস্তা সংস্কার প্রয়োজন।
খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, রাস্তাটির বেহাল অবস্থার বিষয়টি জানা আছে। বর্ষা মৌসুমে পানি জমে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। দ্রুত প্রকল্পের আওতায় এনে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর