মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গার হলি চাইল্ড স্কুলের ঈর্ষণীয় সাফল্য গোপালপুরে এসএসসি ও সমমানে ৩০ শতাংশের নিচে পাস সাত শিক্ষাপ্রতিষ্ঠানে ৩০০ কোটির অর্থনীতির ভারুয়াখালীকে সিটি কর্পোরেশনে দেখতে চায় এলাকাবাসী: এমপির সুপারিশে মন্ত্রীর দপ্তরে স্মারকলিপি গোপালপুরে হেমনগরে মাদক, জঙ্গিবাদ ও কিশোর গ্যাং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা সৌদি আরবে আগুনে মৃত্যু; পরিচয় মিলেছে নওগাঁর ১৩ জনের গুণগত শিক্ষায় এগিয়ে রুহিয়ার ব্রাইট স্টার, এসএসসিতে চমক সদ্য ঘোষিত এসএসসির ফলাফলে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ঐর্শনীয় সাফল্য  আটোয়ারীর খাল খনন কর্মসূচি বাস্তবায়নে প্রধানমন্ত্রী সন্তুষ্ট, প্রশংসিত হয়েছেন ইউএনও

ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে দুইজনের ৬ মাসের কারাদণ্ড

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার সরদারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে থানা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। শুক্রবার (২৬ জুন) রাত ১১টার দিকে পরিচালিত অভিযানে আটককৃতরা হলেন, সরদারপাড়া গ্রামের মৃত তমিজ মণ্ডলের ছেলে মো. ছানোয়ার হোসেন (৪২) এবং ভদ্রপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. জাকির হোসেন (৪২)।

পুলিশ জানায়, আটককৃতদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে নিষিদ্ধ ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ট্যাবলেট জব্দ করে ধ্বংস করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় উভয়কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক সংশ্লিষ্ট কোনো অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর