মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গার হলি চাইল্ড স্কুলের ঈর্ষণীয় সাফল্য গোপালপুরে এসএসসি ও সমমানে ৩০ শতাংশের নিচে পাস সাত শিক্ষাপ্রতিষ্ঠানে ৩০০ কোটির অর্থনীতির ভারুয়াখালীকে সিটি কর্পোরেশনে দেখতে চায় এলাকাবাসী: এমপির সুপারিশে মন্ত্রীর দপ্তরে স্মারকলিপি গোপালপুরে হেমনগরে মাদক, জঙ্গিবাদ ও কিশোর গ্যাং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা সৌদি আরবে আগুনে মৃত্যু; পরিচয় মিলেছে নওগাঁর ১৩ জনের গুণগত শিক্ষায় এগিয়ে রুহিয়ার ব্রাইট স্টার, এসএসসিতে চমক সদ্য ঘোষিত এসএসসির ফলাফলে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ঐর্শনীয় সাফল্য  আটোয়ারীর খাল খনন কর্মসূচি বাস্তবায়নে প্রধানমন্ত্রী সন্তুষ্ট, প্রশংসিত হয়েছেন ইউএনও

প্রাইভেটকারে ১৭ কেজি গাঁজা: গভীর রাতে পুলিশের অভিযানে তিন মাদক কারবারি আটক

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৪:১৮ অপরাহ্ন

যশোরের অভয়নগরে গভীর রাতে বিশেষ অভিযানে ১৭ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করে তিন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (৯ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ৭ নম্বর শুভরাড়া ইউনিয়নের বাসুয়াড়ী গ্রামের ধলুর মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর থানা পুলিশের একটি টিম ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহজনক একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই গাড়িতে থাকা তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার গৌরীপুর থানার শাহাপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মিজান (৩২), খুলনার দৌলতপুর থানার পশ্চিম সেনগাড়ী এলাকার সাহেব আলী মোল্লার ছেলে সুমন মোল্লা (৩৫) এবং কুমিল্লা কোতোয়ালি থানার গোলাবাড়ী ভূঁইয়া বাড়ি এলাকার মৃত ফরিদুল মিন্টু ওরফে ফরিদ আহমেদের ছেলে পাভেল মিয়া (৩৫)।

অভয়নগর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার হওয়া গাঁজা ও জব্দ করা প্রাইভেটকার পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর