বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

দেশজুড়ে আওয়ামী লীগের নৈরাজ্যে ঠেকাতে ঈশ্বরদীতে যুবদলের বিক্ষোভ মিছিল

‎ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
ClUKTFNuYXBjaGF0LzE0LjEwLjAuNDcgKFNNLUExMjdGOyBBbmRyb2lkIDEzI0ExMjdGWFhTRERYSjYjMzM7IGd6aXApIFYvTVVTSFJPT00Q+unpo+oB

পাবনার ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০ টার দিকে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর দিকনির্দেশনায় ও পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েল এর নেতৃত্বে উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন। পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন নিফা জানান , কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৩ জুন ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আত্মগোপনে থাকা নেতা-কর্মীরা প্রকাশ্যে নাশকতা, অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে আশঙ্কায় উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা এ প্রতিবাদ কর্মসূচি নেয়। কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা মঙ্গলবার সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকা কেন্দ্রীয় খায়রুজ্জামান বাবু বাসটার্মিনাল, রেলগেট, বাজার, পাড়া মহল্লাসহ উপজেলার বিভিন্ন এলাকায় কঠোর অবস্থান নেয় এবং বেলা বাড়ার সাথে সাথে ১২ টার দিকে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের ১নং গেটে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্যে রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিরক সরদার, পৌর যুবদলের যুগ্ন-আহবায়ক রেজাউল হক মুকুল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম রিপন, পৌর যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেন নিফা, ঈশ্বরদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি,  পৌর ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার তৌফিক আলম সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান জুয়েলসহ আরও অনেকে। এ সময় পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েল নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, রাজনীতি করতে চাইলে আইনি বৈধতা নিয়ে রাজনৈতিক কর্মসূচি দেবেন, কিন্তু নিষিদ্ধ থাকা অবস্থায় রাজপথে আসার চেষ্টা করবেন না, করলে বিএনপি ও যুবদলের স্থানীয় নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না। আপনাদের প্রতিহত করার জন্য আমরা সবসময় প্রস্তুত রয়েছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীর ওপর ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে নিপীড়নমূলক হামলা চালিয়েছে তা দেশের মানুষ ভুলে নাই। এখন তারাই ঘরে বসে দেশের অস্থিরতা সৃষ্টির জন্য তৎপরতা শুরু করেছে। বিষয়টি গুরুত্বসহ দেখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর