রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

দৌলতপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

মো.মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৪ অপরাহ্ন

পুরুষোত্তম ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মানিকগঞ্জের দৌলতপুরে  বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (৪ সেপ্টেম্বর)দৌলতপুর সদর সর্বজনীন শ্রীশ্রী শ্যামাকালী ও দুর্গা মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার শুভউদ্বোধন  করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির। পরে তিনি শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধা, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও  জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ ফেরদৌস রহমান,জেলা কৃষক দলের সহ-সভাপতি এটিএম জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ সাইফুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রাটি সার্বজনীন বেদান্ত মঠ ও উপজেলা কেন্দ্রীয় মন্দির থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর