শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

রুহিয়া থানার নবাগত ওসির সাথে রুহিয়া উপজেলা প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৬ অপরাহ্ন

রুহিয়া উপজেলার গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিলাদুন নবী এর এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে রুহিয়া থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মজহারুল ইসলাম বাদল, সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আপেল মাহমুদ, কোষাধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান আকাশ, নির্বাহী সদস্য মোঃ কুদরত আলী, সদস্য মোঃ ইব্রাহিম জামান, আহসান হাবীব রুবেল, মাসুদুর রহমান, রুবেল রানা, রমজান আলী, আল মনসুর ও সুমন আলী।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং পুলিশ-সাংবাদিকের পারস্পরিক পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর