শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

চাটমোহরে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৫ অপরাহ্ন

পাবনার চাটমোহরে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাটমোহর উপজেলা ও পৌর কমিটির আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিল পূজা-অর্চনা, আলোচনা সভা, ধর্মীয় আলোচনা, কীর্তন ও মহাপ্রসাদ বিতরণ।
সকাল ১১টায় পৌর শহরের শ্রী শ্রী রাধাবল্লভ বিগ্রহ মন্দির চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্যের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের (পাবনা-সিরাজগঞ্জ) সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
মঙ্গল প্রদীপ জ্বালিয়ে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা এমপি।
আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আবু বকর সিদ্দিক, এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুমিন মুজিবুল হক সমাজী টুটুল, থানার অফিসার ইনচার্জ মো. অলিউর রহমান, বিএনপি নেতা অধ্যক্ষ মাহমুদুল আলম, এ এম জাকারিয়া, রবিউল করিম তারেক, এপিপি অ্যাডভোকেট সাইদুর রহমান, ছাত্রদল নেতা ফুলচাঁদ হোসেন শামীম, তরুণ কুমার পাল প্রমুখ।
আলোচনা সভা শেষে বের হয় জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাধাবল্লভ বিগ্রহ মন্দির চত্বরে এসে শেষ হয়। সন্ধ্যায় ধর্মীয় আলোচনা ও কীর্তনের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর