বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

চৌহালীতে স্বপ্নসারথি কিশোরীদের প্রথম পর্বের সমাপনী, চ্যাম্পিয়ন সনদপত্র বিতরণ

মাহমুদুল হাসান, চৌহালী(সিরাজগঞ্জ):
আপডেট সময়: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
oplus_0

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা উপজেলার খাষপুখুরিয়া উত্তরপাড়া এলাকায় স্বপ্নসারথি কিশোরীদের প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্বপ্নসারথি কার্যক্রমে অংশগ্রহণকারী ৪৫ জন কিশোরীর মধ্যে ৩ জন চ্যাম্পিয়ন নির্বাচিত হন।
মঙ্গলবার (২২ জুন) বিকেলে খাষপুখুরিয়া উত্তরপাড়ায় মো. আব্দুল আওয়ালের বাড়িতে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি এবং সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় ৩০ মাসব্যাপী পরিচালিত ‘স্বপ্নসারথি’ প্রকল্পের এই প্রথম পর্বের সমাপনী আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর-এর চৌহালী উপজেলা যুব উন্নয়ন অফিসার তপন কুমার সূত্রধর। এছাড়া উপস্থিত ছিলেন ব্র্যাক চৌহালী শাখার ম্যানেজার আবু দাউদ, লিড ম্যানেজার সুকান্ত কুমার, চৌহালী ফাউন্ডেশনের সভাপতি মাহমুদুল হাসানসহ কিশোর-কিশোরী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাপনী অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়নসহ সকল সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
বক্তারা বলেন, স্বপ্নসারথি কর্মসূচির মাধ্যমে কিশোরীদের আয়বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনি সুরক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। তারা এ ধরনের কার্যক্রম কিশোরীদের আত্মনির্ভরশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর