সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান শেখের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শাহ আলম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৭ জুন, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন
oplus_2

সিরাজগঞ্জ প্রেসক্লাব সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন করেন সিরাজগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান শেখ।
তিনি  বলেন, আমি ইউনিলিভার লি: এস, আর,     পদে চাকরি করি, গত ০২ জুন ২০২৬ ইং তারিখে অফিস শেষে বাসায় ফেরার পথে প্রথম বহিষ্কৃত শিবির নেতা ও বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মুনতাসির মেহেদী হাসান ও তাজ নামে   ছেলে পুরাতন পোস্ট অফিস রোডে  আমার রিক্সা থামিয়ে পথরোধ করে । এরপর ১০/১২ জন ছেলে রড,স্টিক, হকি স্টিক, ও পাইপ দিয়ে এলো পাথারি আমার ওপর হামলা করে। তাৎক্ষণিক সেখানে জেলা ছাত্রদল সহ-সভাপতি আলিম ভাই উপস্থিত ছিলেন এবং তিনি উদ্ধার করে  আমাকে নিরাপদ স্থানে নিয়ে আসেন। এমতাবস্থায়, আমি আপনাদের জানাতে চাই, আমি সেখান থেকে আসার পরে জানতে পারি, সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা আগেই বহিষ্কৃত শিবির নেতা  ও  সাবেক সমন্বয়ক মুনতাসির মেহেদী হাসান  এর সাথে বৈঠক করে লোকবল গুছিয়ে রেখেছিল। জুয়েল রানার নেতৃত্বেই আমার ওপর এই নেক্কার  জনক হামলা হয়। আমি আপনাদের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি /সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি /সাধারণ সম্পাদক  এর নিকট সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদল আহ্বায়ক জুয়েল রানার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তির আওতায় আনার জোর দাবি জানান এবং  সেই সাথে বাদি রায়হান শেখ এর উপর হামলাকারী মেহেদী, জুয়েল, তাজ,সহ অজ্ঞাত যারা জড়িত,  তাদের  দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। এ বিষয়ে মামলা করার প্রস্তুতি প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর