রবিবার, ৩১ মে ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
“নাগরপরে বৃষ্টিমুখর ঈদে ৮৫-৮৬ ব্যাচের বন্ধুদের শুভেচ্ছা বিনিময়” শহীদ জিয়ার কর্ম ও আদর্শ জাতির জন্য প্রেরণার উৎস: ডা. মুন্সী মোজাম্মেল হক আটঘরিয়ায় কৃতিশিক্ষার্থী সংবর্ধনা ও সদস্য সম্মিলন অনুষ্ঠিত  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে গোপালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দলীয় কার্যালয়ে এমপি জালাল উদ্দিনের মোবাইল ফোন নিখোঁজ স্মৃতিচারণা-আড্ডায় হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ঐতিহাসিক বড়াল ব্রিজ খেলার মাঠে শুরু হলো দি বুলবুল সার্কাস ও মেলা গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ

“নাগরপরে বৃষ্টিমুখর ঈদে ৮৫-৮৬ ব্যাচের বন্ধুদের শুভেচ্ছা বিনিময়”

মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: রবিবার, ৩১ মে, ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনের বিকেলে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাড়রা উমেচ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ১৯৮৫-৮৬ ব্যাচের বন্ধুদের এক আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত দুই বন্ধু—একজন পুলিশ কর্মকর্তা (ওসি) ও অপরজন ব্যাংকারকে ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়।

বৃষ্টিমুখর আবহাওয়ার মধ্যেও বন্ধুরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং বিদ্যালয় জীবনের নানা স্মৃতি রোমন্থন করে আনন্দঘন সময় কাটান।

অনুষ্ঠানে আগামী ঈদে বৃহত্তর পরিসরে পূর্ণমিলনী উদযাপনের লক্ষ্যে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় পূর্ণমিলনীর প্রস্তুতি, অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং সার্বিক আয়োজন নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।

এ সময় উপস্থিত সকল বন্ধু একে অপরের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি যেসব সহপাঠী ও শিক্ষক ইতোমধ্যে ইন্তেকাল করেছেন, তাঁদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ কর্মকর্তা, ব্যাংকার, প্রভাষক, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, চিকিৎসকসহ ১৯৮৫-৮৬ ব্যাচের অসংখ্য বন্ধু। অনুষ্ঠানের প্রাণবন্ত পরিবেশ, আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা অংশগ্রহণকারীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আনন্দের সঞ্চার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর