[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

“নাগরপরে বৃষ্টিমুখর ঈদে ৮৫-৮৬ ব্যাচের বন্ধুদের শুভেচ্ছা বিনিময়”

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩১ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনের বিকেলে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাড়রা উমেচ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ১৯৮৫-৮৬ ব্যাচের বন্ধুদের এক আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত দুই বন্ধু—একজন পুলিশ কর্মকর্তা (ওসি) ও অপরজন ব্যাংকারকে ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়।

বৃষ্টিমুখর আবহাওয়ার মধ্যেও বন্ধুরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং বিদ্যালয় জীবনের নানা স্মৃতি রোমন্থন করে আনন্দঘন সময় কাটান।

অনুষ্ঠানে আগামী ঈদে বৃহত্তর পরিসরে পূর্ণমিলনী উদযাপনের লক্ষ্যে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় পূর্ণমিলনীর প্রস্তুতি, অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং সার্বিক আয়োজন নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।

এ সময় উপস্থিত সকল বন্ধু একে অপরের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি যেসব সহপাঠী ও শিক্ষক ইতোমধ্যে ইন্তেকাল করেছেন, তাঁদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ কর্মকর্তা, ব্যাংকার, প্রভাষক, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, চিকিৎসকসহ ১৯৮৫-৮৬ ব্যাচের অসংখ্য বন্ধু। অনুষ্ঠানের প্রাণবন্ত পরিবেশ, আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা অংশগ্রহণকারীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আনন্দের সঞ্চার করে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।